spot_img

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। প্রায় প্রতি দিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন।

বুধবার (২৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনা বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, ঝিনাইদহে সাতজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, কুষ্টিয়ায় চারজন, যশোরে একজন, বাগেরহাটে তিনজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন এবং মেহেরপুরে দুইজন মারা গেছেন।

এরআগে, মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনায় একদিনে ২৭ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

এদিকে খুলনার সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলারই আট জন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে ছয় জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ