ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

অভিষিক্ত এইডেন মার্করাম ৯৭ রানে আউট হয়েছিলেন টেস্টের প্রথম দিন। শুক্রবার দ্বিতীয় দিন ১৯৯ রানে পৌঁছার পর নি নার্ভাস হয়ে পড়েছিলেন ডিন এলগার? মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন এই স্বাগতিক ব্যাটসম্যান।
১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে এলগার বল খেলেন ৩৮৮টি।
এর আগে এলগার ওপেনিং ব্যাটসম্যান মার্ক্রামের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মার্ক্রাম ৯৭ রান করে আউট হন। পরে হাসিম আমলার সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন এলগার। আমলা ১৩৭ রান করে শফিউলের বলে আউট হন।
টেস্ট ইতিহাসে এ নিয়ে ১২বার ১৯৯ রানে থমকে গেলেন কোনো ব্যাটসম্যান। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে এই প্রথম। বাংলাদেশের বিপক্ষেও প্রথমবার।


























