spot_img

হ্যাট্টিক জয় সিলেট সিক্সার্সের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে হ্যাট্টিক জয়ের স্বাদ পেলো স্বাগতিক সিলেট সিক্সার্স। নিজেদের তৃতীয় ম্যাচে সিলেট ৩৩ রানে হারিয়েছে গতবারের রানার-আপ রাজশাহী কিংসবে। নিজেদের মাঠে সবক’টিতেই জিতলো সিলেট। আগামীকাল খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী কিংস। এ ম্যাচেও দুর্দান্ত শুরু করেন সিলেটের দুই ওপেনার শ্রীলংকার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উদ্বোধণী জুটিতে থারাঙ্গা ও ফ্লেচার ১২৫ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭৩ রান করেন। আজ রাজশাহীর বিপক্ষে ৬২ বলে ১০১ রান যোগ করেন তারা। ৬৩তম ডেলিভারিতে বিচ্ছিন্ন হন দু’জনে। জুটিতে প্রথম ও দ্বিতীয় ৫০ রান যোগ করতে ৩১ বল করে মোকাবেলা করেছেন থারাঙ্গা ও ফ্লেচার।

রান আউটের ফাঁদে পড়ার আগে ৪৮ রান করেন ফ্লেচার। ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ফ্লেচার ব্যর্থ হলেও, আসরে টানা তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন থারাঙ্গা। অপরাজিত ৬৯ ও ৫১ রানের পর এবার ৫০ রানে থামেন থারাঙ্গা। ৩৭ বল মোকাবেলা করে ৫টি চার ও ১টি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

এরপর শ্রীলংকার দানুষ্কা গুনাথিলাকার ২২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪২ ও ইংল্যান্ডের রস হোয়াইটলির ১২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ২৫ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় সিলেট। এবারের আসরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রাজশাহীর ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ৩৯ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২০৬ রানের বিশাল টার্গেটে উড়ন্ত ছিলো রাজশাহীর। ইনিংসের গোড়াপত্তন করা ইংল্যান্ডের লুক রাইট ও মোমিনুল হক মাত্র ৩২ বলেই দলের স্কোর অর্ধশতক পূর্ণ করেন। ২৪ রানে থাকা মোমিনুলকে তুলে নিয়ে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাংকেট। মোমিনুলের জায়গায় ক্রিজে আসা রনি তালুকদার দু’বল পরই প্লাংকেটের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন। শুন্য হাতে ফিরতে হয়েছে তাকে।

এরপর ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন রাজশাহীর পরের দিকে ব্যাটসম্যানরা। তবে লড়াই করার চেষ্টা করেছিলেন রাইট নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন। কিন্তু সেই লড়াই বৃথা যায়। রাইটের ৩৯ বলে ৫৬ রান ও ফ্রাঙ্কলিনের ২৩ বলে ৩৫ রান রাজশাহীকে বড় হার থেকে রক্ষা করে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭২ রান করতে পারে রাজশাহী। সিলেটের আবুল ও প্লাংকেট ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন সিলেটের শ্রীলংকার দিলশান গুনাথিলাকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ