spot_img

হুলিয়া মাথায় নিয়ে আজ বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৮ অক্টোবর, ২০১৭ ।

 

আজ প্রায় তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

গত ১৫ই জুলাই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। তিনি দেশে ফিরছেন এমন এক সময়ে যখন কুমিল্লায় একটি এবং ঢাকায় দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের সামনে আইনি লড়াইয়ের বিভিন্ন চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনি রয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিষয়গুলোও।

কিন্তু প্রায় তিন মাস বিদেশে কাটিয়ে খালেদা জিয়ার দেশে ফেরার পর তা দলীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে কি-না তা নিয়েও আলোচনা রয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলছেন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন এবং সে কারণেই চিকিৎসার পর তার ফিরে আসা দলকে উজ্জীবিত করবে।

মিস্টার আলমগীর বলেন নির্বাচনের প্রস্তুতি বিএনপির আছে কিন্তু দেশে যে অবস্থা আছে তাতে কিভাবে গণতন্ত্র ফেরানো যাবে কিংবা মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে সেই চেষ্টাই বিএনপি করছে।

খালেদার প্রত্যাবর্তন দল গুছানোর পর প্রক্রিয়া গতি পাবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা চলমান প্রক্রিয়া এবং এ মূহুর্তে একটা নিরপেক্ষ নির্বাচন দিলে দেখা যাবে বিএনপি কত ভোটে জয়লাভ করে।

বিএনপি চেয়ারপার্সন গত ১৫ই জুলাই যুক্তরাজ্যে যান এবং সেখানে তার ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ