spot_img

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার জহুর মিয়া (৫৫), নুরুল আমিন (৩৫) ও চুনারুঘাট উপজেলার নাছিমাবাদ চাবাগানের বিশাল উড়াং (২০)।
এছাড়া গুরুতর আহত অবস্থায় ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে যথাক্রমে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী ও চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।
বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়ার  পিকআপ ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে উল্টে  গেলে ভ্যানে থাকা উপজেলার হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া(৫৫), মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া(৪০), অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন(৩৫) এবং পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া(৫৩) গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। পথেই নুরুল আমিন মারা যান।
এদিকে রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা যায়।  তিনি উপজেলার নাছিমাবাদ চা বাগানের আকাশ উড়াং এর ছেলে বিশাল উড়াং(২০)। দুর্ঘটনা ও হতাহতের  বিষয়টি নিশ্চিত করেছেন যথাক্রমে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ও বাহুবল মডেল থা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ