spot_img

হতাশায় বাংলাদেশের প্রথমদিন ; দ. আফ্রিকার সংগ্রহ ২৯৮/১

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

দিনের শুরুটা একটা জয়ের মধ্য দিয়েই এসেছিল। টস জয় ! সেটার বদৌলতে নেয়া সিদ্ধান্তের জেরে এখন মুশফিকুর রহিমের ঘুম হারাম হওয়ার জোগাড় ! অবশ্য পুরো দলেরই একই অবস্থা হওয়ার কথা ! না পেস, না স্পিন, না দুর্দান্ত ফিল্ডিংয়ে কোন রান আউট ; সত্যিকার অর্থে উইকেট প্রাপ্তির তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। বোলিংয়ে কোনও সূত্র মেলাতে না পারার দীর্ঘতর একদিনে টাইগারদের রান পাহাড়ে চাপা দেয়ার মঞ্চ প্রস্তুত করেছে সাউথ আফ্রিকা।

বৃহস্পতিবার দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে রান-পাহাড় গড়ার অপেক্ষায় রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পোচেফস্ট্রুেমের সেনওয়েস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মার্করাম। এই দুজন উদ্বোধনী জুটিতে তোলেন ১৯৬ রান। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করে মার্করাম ফিরে গেলেও আমলা ও এলগারের মধ্যকার ১০২ রানের অবিচ্ছিন্ন জুটিতে রান পাহাড় গড়ার পথেই রয়েছে প্রোটিয়ারা।

সেঞ্চুরি করে ডিন এলগার নিজের ইনিংস বড় করছেন। অপরাজিত আছেন ১২৮ রানে। হাশিম আমলা তার সঙ্গে আছেন ৬৮ রানে। সাজঘরে ফিরেছেন অভিষিক্ত আইডেন মার্করাম।

৯৭ রানে রান আউট হয়ে আউট হন মার্করাম। প্রথম দিনে বাংলাদেশের সাফল্য বলতে মার্করামের উইকেট।

চা বিরতির ঠিক আগে ইনিংসের ৫৫ তম ওভারে বোলিংয়ে আসেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ । ওভারের প্রথম বলে স্ট্রাইকিং প্রান্তে থাকা এলগার কোন রান নেন নি। দ্বিতীয় বলটি সফট হ্যান্ডে খেলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দেন । আর তখনি রান নেয়ার জন্য অপর প্রান্ত থেকে দৌড় দেন টেস্ট অভিষেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭)। মারক্রাম দৌড় দিলেও ক্রিজেই থাকেন এলগার। তাই মারক্রামের উল্টোপথে ফিরে আসতে দেখেন মোমিনুলের থ্রো করা বল কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প ভেঙ্গে দিয়েছে মিরাজ। সফরে প্রথম উইকেট পেল বাংলাদেশ। মারক্রামের বিদায়ে ক্রিজে আসেন হাশিম আমলা।
ওই ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে ক্যারিয়ারের নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার।
এরপর এলগার ও আমলাও টাইগার বোলাদের ধৈর্য্যর পরীক্ষা নেন। দিনশেষে তারা ১০২ রানে জুটি গড়ে অবিচ্ছিন আছেন। এলগার ১২৮ ও আমলা ৬৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ডুয়েনে অলিভিয়ের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ