গাজীপুর ব্যুরো , জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

গাজীপুর নগরীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারালেন সোহেল রানা (৩৪) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি র্যাব ট্রেনিং স্কুলের উপ-সহকারী পরিচলকের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে।
এ বিষয়ে গাজীপুরের পোড়াবাড়ির র্যাব ট্রেনিং স্কুলের এএসপি আব্দুল মালিক জানান, ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন সোহেল রানা। গতকাল সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে তিনি গাড়ি থেকে নামেন।
এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয় বলে পুলিশ কর্মকর্তা আব্দুল হাই জানান।


























