spot_img

সৌদি ব্লকের নতুন কালো তালিকা ‘হতাশাজনক’ : কাতার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

সৌদি আরব ও তার মিত্র দেশের নতুন কালো তালিকা অত্যন্ত হতাশাজনক। চার আরব দেশ মঙ্গলবার ১৮ সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে যৌথভাবে বিবৃতি দেয়ার পর কাতার বুধবার এ মন্তব্য করেছে। খবর এএফপি’র।

এসব সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্র দেশ জঙ্গিবাদ ও কাতারের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে।

উপসাগরীয় সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর এমন পদক্ষেপ নিল।
কাতার সরকারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেন, এ কালো তালিকার কোন ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, এটা অত্যন্ত হতাশাজনক যে এসব দেশ কাতারের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে এসব করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ