spot_img

সৌদি আরবে গুলিতে বাংলাদেশী নিহত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাফিতে গত বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশী নিহত হয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাস আজ ঘটনাটি নিশ্চিত করেছে।

ওই ঘটনায় আরও তিন বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালালে ওই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর হোসেন। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের মরদেহ দাম্মাম কেন্দ্রীয় হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ