spot_img

সৈয়দপুরে উড্ডয়নের পর জমিতে খুলে পড়লো বিমানের চাকা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের  চাকা খুলে  জমিতে পড়ে যায়। পরে ওই অবস্থায় বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তবে যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, খুলে পড়ে যাওয়া চাকাটি পুনরায় সংস্থাপনের পর বিমানটি নিরাপদে ঢাকা ফিরে যায়।

বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ