spot_img

সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই : জো বাইডেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে ঘটতে থাকা বর্তমান পরিস্থিতির জন্য আফগানিদের দায়ী করেছেন । বাইডেনের বক্তব্য, নিজেদের জন্য লড়াই করছে না আফগান বাহিনী। সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন বিসর্জন দেবেন? আফগানিস্তান ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে মার্কিন সেনা প্রত্যাহারের দায়ও দিয়েছেন তিনি।

সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব বলেন।

ভাষণে তিনি বলেন, আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে নিজেই পালিয়েছেন তাই মার্কিন সেনাদের যুদ্ধ চালিয়ে যাওয়া অনর্থক।

জো বাইডেন আরও বলেন, আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। দুর্বল করে দেয়া হয়েছে আল কায়দাকে। আফগানিস্তানে আমাদের অভিযানের একটাই লক্ষ্য ছিল, যেন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার জন্য দেশটির মাটি ব্যবহার না হয়।

সোমবার হোয়াইট হাউজে দেয়া ওই ভাষণে জো বাইডেন, আফগানিস্তানে গত ২০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে যুক্তরাষ্ট্র দায়ী সেকথাও মেনে নেন জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য আমি অত্যন্ত মর্মাহত; কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই। আরো বহুদিনও যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার করা হতো, সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো।

এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন। রোববার (১৫ আগস্ট) তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে এবং একই দিনে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আফগান সরকারের পতন ঘটে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ