spot_img

সেনা প্রধানের সঙ্গে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেছেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সেনা প্রধান রোববার রাতে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজ শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেনা প্রধান বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশীপ মেডেল’ প্রদান করেন।

জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ৬ আগস্ট সৌদি আরবের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরন করেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান বিমানবন্দওে তাকে অভ্যর্থনা জানান।
লজিস্ট্কিস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এ সময় উপস্থিত ছিলেন ।

সফরকালে প্রতিনিধি দল বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করবে। বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামীকাল ৮ আগস্ট প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ