spot_img

সুষ্ঠু নির্বাচনে ইসির সকল কাজে জাকের পার্টির সমর্থন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৫ অক্টোবর, ২০১৭ ।

 

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের (ইসি) সকল কাজে সমর্থন দেবে জাকের পার্টির।

আজ পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সংলাপে এ সমর্থনের কথা ব্যক্ত করেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ সময় নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাকির পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাকিং প্রতিরোধী ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মতামত দিয়েছে। ছাড়া তারা নির্বাচনীকালীন সরকার পদ্ধতি বিষয়টি স্থায়ী সমাধানের প্রস্তাব দেয়।

বৈঠক শেষে জাকের পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতার জন্যে নয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে দলগুলোকে নিয়ে বারবার কথা বলতে হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছে ইসি। ২৪ অগাস্ট থেকে দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়েছে। কমিশন এ পর্যন্ত ২৩টি দলের সঙ্গে সংলাপে বসেছে।

আগামী ৮ অক্টোবর রোববার সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং বিকেল ৩ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সাথে কমিশন সংলাপে বসবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ