spot_img

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যা যা করণীয় সবকিছুই করা হবে : শাহাদাত হোসেন চৌধুরী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ নভেম্বর, ২০১৭ ।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।

তিনি আজ সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশন আয়োজিত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জাতীয পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেযারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ