spot_img

সুষমার সঙ্গে বৈঠকই কি খালেদার তড়িঘড়ি প্রত্যাবর্তনের কারণ ?

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৯ অক্টোবর, ২০১৭ ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতেই কি তড়িঘড়ি করে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই লন্ডন থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন  খালেদা জিয়া ?

চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য জুলাইয়ের ১৫ তারিখে লন্ডন যান খালেদা। তার পরে বেশ কয়েক বার দেশে ফেরার জন্য বিমানের টিকিট কাটা হলেও তিনি ফেরেননি। দেশে নির্বাচনের ঘণ্টা বেজে গেলেও নেত্রী দেশে না-ফেরায় দলের মধ্যে হতাশা তৈরি হচ্ছিল। আওয়ামীলীগের অভিযোগ ছিল লন্ডনে ফেরারী পুত্র তারেক রহমানের বাড়িতে বসে তিনি নানা ধরনের চক্রান্ত চালাচ্ছেন। পাকিস্তান ও চীনের মতো দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন।

দু’টি দুর্নীতি মামলা, একটি মানহানির মামলা এবং মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার একটি মামলায় বিএনপি-নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দলের বর্ষীয়ান নেতা মওদুদ আহমেদ জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই তিনি আদালতে হাজিরা দেবেন। কিন্তু বিএনপি সূত্রে খবর, ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন খালেদা। দেশে ফেরার অন্যতম কারণও সেটি। আগামী সপ্তাহে সুষমা ঢাকায় আসছেন।

এর আগে ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরে বৈঠকের কর্মসূচি থাকলেও খালেদা দেখা করতে আসেননি। প্রণববাবু এ জন্য বিরক্তিও প্রকাশ করেছিলেন। সম্ভবত তার জবাবেই পরের বছর সুষমা তাঁর সফরে খালেদার সঙ্গে বৈঠককে কর্মসূচিতে রাখেননি। কিন্তু খালেদা তাঁর দলের নেতাদের নিয়ে সোনারগাঁও হোটেলে সুষমার সঙ্গে দেখা করেছিলেন। হোটেলের লনে এসে সুষমা দেখা করেন বিএনপি নেত্রীর সঙ্গে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এ বার তাই দুই নেত্রীর বৈঠক নিয়ে আটঘাট বেঁধেই এগোনো হয়েছে। বিএনপি সূত্রের দাবি, সুষমা বিএনপির দফতরে বা নেত্রীর বাসভবনে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। ভারতীয় দূতাবাস থেকেও এ বিষয়ে দলের নেতৃত্বকে নিশ্চিত করা হয়েছে বলে দাবী করেছেন নাম না প্রকাশ করা বিএনপি’র প্রথম সারীর এক নেতা ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ