spot_img

সুপ্রিমকোর্টে ৪ সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না দুই আইনজীবী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার বিষয়ে ব্যাখ্যা দিতে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদলকে চার সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এই চার সপ্তাহ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনও বেঞ্চে তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ  এই আদেশ দেন। আদালতে দুই আইনজীবীর পক্ষে সময় আবেদন করেন সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী।
প্রধান বিচারপতি বরাবর গত ৩ জানুয়ারি  লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার বিষয়ে ব্যাখ্যা দিতে এডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও এডভোকেট শাহ আহমেদ বাদলকে তলব করেন আপিল বিভাগ। আপিল বিভাগ স্ব-প্রণোদিতভাবে এ আদেশ দেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির প্যাডে প্রধান বিচারপতি বরাবর ত ১ ডিসেম্বর চিঠি দেন এডভোকেট মহসিন রশিদ ও এডভোকেট শাহ আহমেদ বাদল। ওই চিঠিতে আদালত অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়। তাই আদালত অবমাননা বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয় তাদের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ