spot_img

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১শিশু নিহত

ফারুক আহমদে, সুনামগঞ্জ , জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশা-জয়শ্রী সড়কের বাহুটিয়ার মোড় নামক স্থানে গতকাল শনিবার বিকেলে যাত্রীবাহী একটি লেগুনার ধাক্কায় তানহা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু তানহা আক্তার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শামুকজানি গ্রামের রাসেল মিয়ার মেয়ে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শামুকজান গ্রামের রাসেল মিয়ার স্ত্রী পারভিন আক্তার তার একমাত্র মেয়ে তানহা আক্তারকে সঙ্গে নিয়ে গত এক সপ্তাহ আগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের কান্দাপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার দুপুরে পারভিন আক্তার তার মেয়ে তানহাকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশা যোগে ধর্মপাশা সদর বাজারে আসছিলেন। অটোরিকশাটি ধর্মপাশা-জয়শ্রী সড়কের বাহুটিয়ার মোড় নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী একটি লেগুনা গাড়ি ওই অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের নিচে উল্টে ফেলে দেয়। এসময় অটোরিকশার নিচে চাপা পরে তানহা আক্তার নামে ওই শিশুটি গুরুত্বর আহত হয়।

পরে শিশুটির মা পারভিন আক্তারসহ পথচারীরা শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে শিশুটির অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে শিশু তানহার মৃত্যু হয়।

এব্যাপারে ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার বলেন, এ ঘটনায় ঘাতক লেগুনাটিকে আমরা আটক করতে পারলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ