spot_img

সুচির সঙ্গে সাক্ষাতে কঠোর বার্তা বৃটিশ মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য অং সান সু চির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

অন্যথায় গণতন্ত্রে ফেরার পথে মিয়ানমার যে অগ্রগতি অর্জন করেছে সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহে তা ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।খবর দ্য গার্ডিয়ানের।

তিনি গতকাল রাখাইন রাজ্য সফর শেষে সুচির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি সাফ জানিয়ে দিয়েছেন রাখাইনে আমরা গত কয়েক সপ্তাহে যা দেখেছি তা কঠোরতম ও অগ্রহণযোগ্য এক ট্রাজেডি। এই সহিংসতা বন্ধ করতে হবে। যারা বাড়িছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে তাদেরকে দ্রুততম সময়ে এবং নিরাপদে তাদের বাড়িতে ফিরতে দিতে হবে। সাক্ষাত শেষে মার্ক ফিল্ড বলেছেন, অং সান সুচি ও অন্যদের সঙ্গে সাক্ষাতে আমি সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান মেনে নেয়ার ওপর খুব বেশি জোর দিয়েছি। বলেছি, রাখাইনে ওইসব মানুষের কাছে মানবিক সুবিধা পৌঁছে দেয়ার অনুমতি দিতে হবে। বৃটিশ সরকারের ওয়েবসাইটে গতকাল রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, অং সান সুচিকে সাক্ষাতে এ সংক্রান্ত বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। এক্ষেত্রে আর্জেন্ট ভিত্তিতে তিনি রাখাইনে রোহিঙ্গা সঙ্কট সমাধানের আহ্বান জানান।

গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষ হয়। এর পর থেকে রোহিঙ্গাদের গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। তারা রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করছে,নারীদের ধর্ষণ করছে ও দেশ ছেড়ে পালাতে বাধ্য করছে।

এর পর গত পাঁচ সপ্তাহে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা নিহত এবং চার লাখ ৮০ হাজার জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আশ্রয়প্রার্থী এসব মানুষের মধ্যে ৬০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।

ওই অভিযান শুরুর এশিয়া অঞ্চলের বাইরে প্রথম কোনো বিদেশি মন্ত্রী হিসেবে মার্ক ফিল্ড মিয়ানমারের রাজধানী নেইপিদাওতে অং সান সুচির সঙ্গে সরাসরি কথা বলেন।

রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, মার্ক ফিল্ড তা নিজের চোখে দেখেছেন বলে জানানো হয় বিবৃতিতে।

মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার বাংলাদেশে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের কাজও তিনি দেখবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ