spot_img

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিদপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন একে অপরের বন্ধু এবং মোটরসাইকেল আরোহী ছিলেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।
ওসি জানান, ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু। রাতে বাড়ি ফেরার পথে অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদিল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মিলনের মৃত্যু ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ