spot_img

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

আজিজ খান, সিলেট, জনতারআদালত.কম । ৬ নভেম্বর, ২০১৭ ।

 

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুরে (কাঙালীবাড়ী) এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গোয়াসপুর গ্রামের মকবুল আলীর বড় ছেলে শিবুল আহমদ (২৭)। তিনি এক সন্তানের জনক ও সিএনজি চালক বলে জানা গেছে।

এসময় শিবুলের স্ত্রী আলিফা বেগম (২৩) গুরুতর আহত হন।এ ঘটনায় শিবুলের ছোট ভাই ঘাতক রিপন আহমদ (১৮) পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে শিবুল আহমদের সাথে তার ছোট ভাই রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন উত্তেজিত হয়ে শিবুলকে ধারালো অস্ত্র বটি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসময় শিবুলের স্ত্রীকে ঘাতক রিপন কোদাল দিয়ে আঘাত করলে স্থানীয়রা তাকে আশংখাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনা সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক রিপনকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ