spot_img

সিরিয়া ও ইরাকে সহযোগিতা বাড়ানো প্রশ্নে ট্রাম্প ও ম্যাঁক্রোর আলোচনা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ও ইরাকের চলমান সংকট নিয়ে সহযোগিতা বাড়ানো প্রশ্নে শুক্রবার টেলিফোনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা করেন। খবর এএফপি’র।

ফনোলাপের ব্যাপারে হোয়াইট হাউজ জানায়, এ সময় দুই নেতা ‘ইরানের ক্ষতিকর প্রভাব মোকাবেলার’ ব্যাপারেও কথা বলেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলা ইস্যুতে ট্রাম্প ও ম্যাঁক্রো একমত হন যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবশ্যই ‘ভেনিজুয়েলার জনগণের অধিকার পুনর্বহাল’ করতে হবে।

ভেনিজুয়েলার বিতর্কিত নতুন সাংবিধানিক গণপরিষদের আইনগত বৈধতা প্রশ্নে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই শুক্রবার এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

ট্রাম্প ও ম্যাঁক্রো উত্তর কোরিয়া প্রশ্নে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়েও আলোচনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ