বারিক আহমেদ , সিরাজগঞ্জ , জনতারআদালত.কম । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ।

সিরাজগঞ্জে শহরের অন্যতম প্রান কেন্দ্র বড়গোলাপট্টিতে আভিসিনা হসপিটাল অবস্থিত।
মঙ্গলবার রাতে রায়গঞ্জ পৌরসভার দাস্পুর গ্রামের সাজিত (৫) নামের এক শিশুর আভিসিনা হাসপাতালে মৃত্যু ঘটে। নিহত সাজিতের বাবার নাম সুজন মাহমুদ ।
সাজিতের বাবা জানান, নিজ বাড়িতে অসতর্কতা কারনে টিনে পা কেটে যায় সাজিতের।পরে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়।
ডাঃ নুর মোহাম্মাদ সাজিতের চিকিৎসা শুরু করেন।
পরে পায়ে শেলাই দেবার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন এর জন্য সাজিতকে অজ্ঞান করে ডাঃ শাহাজাহান।শেলাই ঠিক মতো করা হলেও অজ্ঞাত কারণে সাজিতের জ্ঞান ফিরাতে কর্তব্যরত চিকিৎসকরা ব্যর্থ হন।
পরে জানা যায়, মাত্রাতিরিক্ত অজ্ঞানের ঔষধ প্রয়োগ করায় সাজিতের মৃত্যু হয়।
এ ব্যাপারে ডাঃ নুর মোহাম্মাদ ও ডাঃ শাহাজাহানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি ।


























