spot_img

সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে।

রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টা, স্থান সাইন্সল্যাব, ফনিক্স ইনস্যুরেন্স অফিসে হঠাৎ বিস্ফোরণে কেপে ওঠে আশপাশ। দুই পাশের দেয়াল ধসে পড়ে সামনে ও পাশের রাস্তায়।

এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত অন্তত আরও পাঁচজন। ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ