spot_img

দুনিয়ায় আসার আগেই বাবাকে হারালো কালীগঞ্জের এতিম শিশুটি

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

€ঝিনাইদহ কালীগঞ্জে একদিকে বাবার জানাজার প্রস্তুতি চলছে আর অন্যদিকে ভূমিষ্ট হলো কন্যা সন্তান। জন্মের আগেই শিশুটি হয়ে গেলো এতিম। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে। উলাদ হোসেন পাইকপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বাবা উলাদ হোসেন মারা গেছেন সোমবার দিনগত রাতে। পাইকপাড়া গ্রামের বাসিন্দা ওবাইদুল ইসলাম জানান, গত বুধবার উলাদ হোসেন নামের এই যুবক নলডাঙ্গা এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।

দেওয়া হয় ২৮টি সেলাই। এরপর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাত ২টার সময় সে মারা যায়। তিনি আরো জানান, এরপর তাকে গ্রামের বাড়িতে আনা হয়। ওলাদ হোসেনের স্ত্রী সুইট গর্ভবতি ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টায় জানাজার নামাজের জন্য ওলাদ হোসেনকে প্রস্তুুত করা হচ্ছিল।

এমন সময় পৃথিবীর আলো দেখলো উলাদ হোসেনের ওরশে জন্ম নেওয়া একটি ফুটফুটে কন্যা সন্তান। স্ত্রী সুইটি কালীগঞ্জ হাসপাতালে কন্যা সন্তানটি জন্ম দিলেও পৃথিবীতে আসার আগেই বাবাকে হারালো শিশুটি। এছাড়া উলাদ হোসেনের উপমা নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে। সে কালীগঞ্জ শিশু একাডেমীর ৫ম শ্রেনীর ছাত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ