spot_img

সারা দেশে টিকাদান শুরু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সোমবার (১২ জুলাই) দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে বড় পরিসরে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রম আবার শুরু হয়েছে। রোববার নির্ধারিত সেন্টারগুলোতে টিকা পাঠানো হয়। জেলাগুলোতে বাড়ানো হয়েছে টিকার বরাদ্দ।

এর আগে, সারা দেশের মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে গণটিকাদান শুরু হয় ১৯ জুন।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, সোমবার থেকে সারা দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা সিনোভ্যাকের গণটিকাদান শুরু হচ্ছে। এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। প্রবাসীরা আগামী মঙ্গলবার থেকে ঢাকা ছাড়াও দেশের ১২টি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন।

গত ৭ জুলাই থেকে দ্বিতীয় দফায় টিকার নিবন্ধন শুরু হয়। এ দফায় রোববার পর্যন্ত নিবন্ধন করেছেন ৯ লাখ ৫৫ হাজার। এ নিয়ে দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৯০ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। এরপর টিকার সংকট দেখা দিলে গত ২৫ এপ্রিল সেই কর্মসূচি স্থগিত করা হয়।

সম্প্রতি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর আবারও গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ