spot_img

সাভারে দখল হয়ে যাওয়া খাল-বিল পরিদর্শনে নদী রক্ষা কমিশন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সরকারি নদী ও খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম।

সাভারের দখল হয়ে যাওয়া বিভিন্ন সরকারি খাল-বিল পরিদর্শন শেষে গতকাল বিকেলে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কবিরুল ইসলাম এসময় বলেন, যারা নদী ও সরকারি খাল দখল করে তারা সমাজের শত্রু। দখলকারীদের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফজলে এলাহীসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ