spot_img

সাভারে তেলবাহী লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন: নিহত ১ আহত ৮

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।  

সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে গেলে এতে পাশের আরও চারটি গাড়ি পুড়ে যায়।
আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আরো আটজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ছয়টি ইউনিটের মাধ্যমে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করা হয়। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করেছি। আটজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ