spot_img

“সাদা ছড়ির নিশ্চিত ব্যাবহার এ দিবসের অঙ্গিকার” শ্লোগানে ঝিনাইদহে সাদা ছড়ি দিবস পালন

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

 

সাদা ছড়ির নিশ্চিত ব্যাবহার এ দিবসের অঙ্গিকার শ্লোগানকে প্রতিপাদ্য করে রোববার ঝিনাইদহে সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালি ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস থেকে শহর প্রদক্ষিন করে।

র‌্যালিতে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খদেজা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ ম,রেজাউর রাহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোমিনুর রাহমান, শহর সমাজসেবা অফিসার ম: হোসেন খান ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়। শেষে উপস্থিত অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ