ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ সেপ্টেম্বর, ২০১৭ ।

পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সরিষাবাড়ী পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ সরকারীকরনের তালিকাভুক্ত করায় শনিবার আনন্দ র্যালী করেছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সরিষাবাড়ী পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজে’র অধ্যক্ষ আলহাজ সৈয়দ আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে সরিষাবাড়ী পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ সরকারী করনের তালিকাভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।


























