spot_img

সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় করোনায় ২০১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে করোনায় সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় ২০১ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই করোনার রুদ্রমূর্তি দেখতে শুরু করেছে দেশ। প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় মৃত্যুর রেকর্ড করোনায়। আজকের রেকর্ড সংখ্যক মৃত্যু নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে।

নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। মৃত ২০১ জনের মধ্যে পুরুষ ১৯৯ জন এবং ৮২ জন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪ হাজার ৬৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৪ হাজার ৪৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৩ হাজার ৭০৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৭ হাজা ৮৬ জন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ