spot_img

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র জানাজা আজ মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ হুইপদের পক্ষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আওয়ামী লীগ এবং ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
জানাজার নামাজে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাই’কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মরদেহ রাত ১টা ৫০ মিনিটে বিমানযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গনে আনা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ