ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন আজ বিকেল ৪টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালীবিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন- মো. আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও বেগম নার্গিস রহমান।
সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমন্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।


























