spot_img

শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ ২ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

গাজীপুর জেলার শ্রীপুরে  আজ ভোরে ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই
নির্মাণ শ্রমিক নিহতএবং ১২জন আহত হয়েছেন। । নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জের দুলুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তাঁর মেয়ের জামাই আবু সুফিয়ান (২৫)।
আজ শনিবার ভোরে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
আহতরা হচ্ছেন, সুনামগঞ্জের মো. রাসেল (৫২), পারভীন (৫২), আলমগীর (১৬), সূর্যত (২৮), মো. নূরুল ইসলাম (২০), লাল মিয়া (৪০), আবু হানিফা (২০), আবু সুফিয়ান (২৫), আমির মিয়া (৫৫), এরশাদ (২৫) ও ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহাম্মদপুর গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে মো. শাহজাহান (২৮) ও কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার শহিদুল্লার ছেলে খায়রুল ইসলাম (২০)।
নিহত নির্মাণ শ্রমিক আবু সুফিয়ানের স্ত্রী লিপি জানান, তাঁর স্বামীসহ হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাঁরা শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করেন। শুক্রবার সারারাত কাজ শেষে আজ ভোরে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন। পথে ডাম্প ট্রাকের ধাক্কায় তাঁর স্বামীসহ দুজন মারা যান। অপর ১২ জন আহত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারা বিনতে ফারুক জানান, আজ ভোর ৫টার দিকে দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে তিনজন শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপ ভ্যানে করে মিক্সার মেশিন ও ১৪ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী পিকআপ ভ্যানে আজ ভোরে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্পট্রাক তাঁদেরকে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে  ১৪জন আহত আহত হন। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২জনকে  মৃত ঘোষণা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ