spot_img

শৈলকুপায় নাচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ জাহিদুর রহমান তারিক , ঝিনাইদহ ,

জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালধার পাড়া এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে নাচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। সবুজ হোসেন শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে সবুজ হোসেন অন্যদের সাথে খালধার পাড়া এলাকার মনোয়ার হোসেনের বাড়ীতে জন্মদিনের অনুষ্ঠান নাচ করতে যায়।

একপর্যায়ে সেখান বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ