spot_img

শৈলকুপার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ শান্ত রাখতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস-কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ , জনতারআদালত.কম । ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতিনিয়ত ঘটছে মারামারি, সংঘর্ষ, এমনকি হত্যাকান্ডের ঘটনাও। এতে নষ্ট হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ। এই পরিবেশ শান্ত রাখতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস।

সম্প্রতি ওই উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় বাংলাদেশ কৃষক লীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল সম্মিলিত ভাবে কাজ করার জন্য সকলের প্রতি এ আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র আওয়ামী লীগের মধ্যে কোন্দল সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা যারা মুজিবের সৈনিক। আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করার জন্য আমাদের প্রয়োজন এই ভেদাভেদ ভুলে একসাথে কাজ করা।

সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার পাশাপাশি দলীয় কোন্দল সৃষ্টি না করে একে অন্যের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা যারা আগামী সংসদ নির্বাচনে শৈলকুপা আসন থেকে প্রার্থী হতে চাই তাদের একটি বিষয় মনে রাখতে হবে যে, আমরা কাজ করছি নৌকা মার্কা প্রতিকের জন্য। আমাদের লক্ষ্য থাকবে নৌকা প্রতীককে আবারে বিজয়ী করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে এই আসন থেকে যাকেই মনোনয়ন দিবেন তার সাথেই আমরা কাজ করব। সে যিনি হউন না কেন। আমাদের লক্ষ্য থাকবে তাকে নির্বাচিত করে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনা।

তিনি বলেন, বর্তমানে শৈলকুপায় দলীয়, রাজনৈতিক ও সামাজিক কারণে হানা-হানি, মারামারি চলছে। এতে এই উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হচ্ছে। নিজেদের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দের নিরসন করতে হবে। নইলে নিজেরাই ক্ষতিগ্রস্থ হব। তাই আমাদের উচিত নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করা। তবেই শৈলকুপা উপজেলায় শান্তি ফিরে আসবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ