spot_img

শৈত্য প্রবাহের কারণে কুড়িগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় কুড়িগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, সরকারি নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জানায়, আজ ভোরে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এ সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান। তবে সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, সকালে তারা যথারীতি স্কুলে আসেন, এ্যাসেম্বেলি করার পর মেইলে স্কুল বন্ধের নির্দশনা আসে। সে অনুযায়ী স্কুল বন্ধ ঘোষণা করা হয়। স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী  বায়েজীদ বোস্তামী জানান, প্রচন্ড ঠান্ডার কারণে স্কুলে আসতে অনেক কষ্ট হতো।  অনেকে অসুস্থ হয়ে পড়তো। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুশি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, সকল প্রতিষ্ঠান প্রধানকে ইতোমধ্যে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেশ উদ্দিন সরকার জানান, পরবর্তী তাপমাত্রার উন্নতি হলে স্কুল খুলে দেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ