spot_img

শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয় : প্রেস উইং

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, এই তথ্যটি সঠিক নয়।’

উল্লেখ্য, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন।

এ বিষয়ে প্রেস উইং নিশ্চিত করেছে, আগামীকাল প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।

সাধারণত প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংয়ের মাধ্যমেই জানানো হয়। তাই যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ