spot_img

শিশু জখম, শিক্ষক খালাস, ১জন জেল হাজতে

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে জমির সংক্রান্ত জের ধরে তানিয়া আক্তার(৬) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ঐ এলাকার বালিয়াখুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান আলীসহ ২জনকে আটক করেছে পুলিশ। এই খবর পাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রবিবার সকালে জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর গ্রামে মানিকুলের মেয়ে আহত তানিয়া আক্তার(৬) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে। সদর উপজেলার জামালপুর ইউপি মহেশপুর গ্রামে সোলেমান শিক্ষকের সাথে একই গ্রামের মানিকুলের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে সোলেমান শিক্ষকের লোকজন মেহগনি গাছের বাগান দখল পূর্বক জমি চাষ করে ধানের চারা রোপন করে। এ সময় মানিকুল বাধা দিলে তাকে ও তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহত শিশু তানিয়া (৬) কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোলেমান শিক্ষককে ছেড়ে দিয়ে এক জনকে জেল হাজতে প্রেরণ করে। মানিকুল জানান, আমার রোপনকৃত মেহগনি বাগান দখল করে শিক্ষক সোলেমান ধান রোপন করতে গেলে সেখানে বাধা দিলে তার দলবল আমাকে ও আমার মেয়ে তানিয়া (৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়ার পর থানা পুলিশ ঘটনা থেকে দুই জনের মধ্যে শিক্ষককে ছেড়ে দিয়ে একজনকে জেল হাজতে প্রেরণ করে। ঠাকুরগাও থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ঘটনার খবর শুনে পুলিশ তাৎক্ষনিক ভাবে দুইজনকে আটক করেছে। মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সোমবার সকাল স্থানীয় ও জাতীয় পত্রিকা ও ফেইসবুক, অনলাইনে ঘটনাটি প্রকাশ হওয়ায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

পরে সাংবাদিক মিডিয়া, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া উপস্থিত হলে এলাকার লোকজন উপচে পড়া ভীর জমায়। পরবর্তীতে শিক্ষক সোলেমানকে বাদীর কোন অভিযোগ না থাকায় পুলিশ তাকে জেল হাজত থেকে ছেড়ে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ