spot_img

শিক্ষামন্ত্রী জানালেন এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে কিনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে গতকাল রবিবার (১৩ জুন) চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সাংবাদিকদের তিনি আরও বলেন, এখন পরীক্ষা আমরা নিতে পারব কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে- তার সবকিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ