spot_img

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলছে ২৬ জুন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬ জুন  বুধবার খুলে দেওয়া হবে।
অন্যদিকে পূর্বের মতো শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকছে সাপ্তাহিক ছুটি ।আাজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে  জানানো হয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।
উল্লেখ্য,চলতি বছরের শিক্ষাপঞ্জি হিসেবে  ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে ১৩ জুন। তা চলমান থাকার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। তবে  শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে তা এক সপ্তাহ কমানো হয়েছে। অবশ্য  শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ