spot_img

শাহজালালে কম্বলের ভেতর থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২০ নভেম্বর, ২০১৭ ।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

আটককৃত ওই যাত্রীর নাম মো. আলম (৪৫)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বলে জানা গেছে।

সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৯টার দিকে গলফ এয়ার লাইন্সের (জিএফ-২৪৮) একটি ফ্লাইট বাহরাইন থেকে শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই বিমানের যাত্রী আলম বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকা দিয়ে তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা সন্দেহজনকভাবে তাকে আটক করে।

পরে যাত্রী আলমের ব্যাগেজ কাস্টমস কর্মকর্তারা স্ক্যান করে কম্বলের ভেতর থেকে ৫৮ পিস স্বর্ণেরবার জব্দ করে, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা যাত্রী আলমকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ