spot_img

শাহজালালে আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

 

 

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার বিমান বন্দরের ফ্রেইট ইউনিট থেকে পিস্তলগুলো জব্দ করা হয়।

অস্ত্রগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং তিনটি এইচকেফোর ব্র্যান্ডের পিস্তল রয়েছে।

এর আগে গত ৯ জুলাই এইচকেফোর ব্র্যান্ডের আরও দুটি পিস্তল আটক করা হয়। এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস এন্ড কোম্পানি বলে জানানো হয়েছে।

জানা গেছে, অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের।
এই অস্ত্রগুলো ইতালি থেকে এক চালানে আনা হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ