ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

ঘণ্টা খানেকের ছন্দপতন ৷ তারপর ফের স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৷ শুক্রবার দুপুরে এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়া কার্যালয়ে আগুন ধরে যেতেই দেখা দেয় চাঞ্চল্য ৷
ভারতীয় বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া কার্যালয়ে আগুন নিয়ন্ত্রণে ৷ জানিয়ে দিল ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ বিকেল ৪ টায় দমকল বিভাগের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বন্দরের তিন তলায় এয়ার ইন্ডিয়া কার্যালয়ে আগুন ধরে যাওয়ায় যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক ৷ যেখানে আগুন ধরেছিল সেই স্থান দিয়েই ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার গেট ৷ ফলে সাময়িকভাবে যাত্রীদের আসা-যাওয়া স্থগিত করা হয় ৷ বিমান বন্দরের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ইন্সপেক্টর পলাশ চন্দ্র মোদকের পরিচালনায় দ্রুত পরিস্থিতি আয়ত্বে আনা হয় ৷ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিয়ে শুরু হয়েছে সব ধরণের ফ্লাইট চলাচল ৷


























