spot_img

শর্তসাপেক্ষে বঙ্গভ্যাক্স টিকা ট্রায়ালের অনুমোদন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনার টিকা হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বিএমআরসি।

দুপুরে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবদেহে পরীক্ষা চালাতে গ্লোব বায়োটেককে নিরাপত্তাসহ কিছু শর্ত দেয়া হয়।

চলতি বছরের ১৭ জানুয়ারি নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বিএমআরসির কাছে আবেদন করে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। অনুমোদনের সাত থেকে দশদিনের মধ্যে রাজধানীর কোনো একটি বেসরকারি হাসপাতালে ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের ওপর এর প্রয়োগের কথা রয়েছে।

১৭ অক্টোবর গ্লোব বায়োটেকের আরও দুটি ভ্যাকসিনের সঙ্গে বঙ্গভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার খসড়া ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্র্যাকার অব কোভিড-১৯ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত হয়।

গত ৬ জানুয়ারি কোম্পানিটি স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয় ডোজ উৎপাদনের অনুমোদন পায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ