spot_img

শনিবার পিএসজির প্রথম হোম ম্যাচে দর্শক পরিপূর্ণ থাকবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আগামী শনিবার স্ট্রসবার্গের বিপক্ষে ফরাসি লিগে পিএসজি তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। লিগ ওয়ানে এটি তাদের দ্বিতীয় ম্যাচ হলেও ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে এটাই প্রথম ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখে পার্ক ডি প্রিন্সেস পুরোটাই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

পিএসজি জানিয়েছে করোনা মহামারীর কারনে এতদিন যা হয়নি আগামী শনিবার ৪৭,৭০০ দর্শকের সবাই স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন। যদিও প্রতিটি সমর্থককে ফ্রান্স সরকারের ভাইরাস পাস প্রবেশের পূর্বে প্রদর্শন করতে হবে। একইসাথে প্রতিটি দর্শককেই পরিপূর্ণভাবে ভ্যাক্সিনেশনের সনদ ও ৪৮ ঘন্টা আগের পিসিআর অথবা এন্টিজেন টেস্টের রিপোর্ট দেখাতে হবে।

ভাইরাস পাস সোমবার থেকে ফ্রান্স জুড়ে কার্যকর করা হয়েছে। আরো বেশী মানুষ যাতে ভ্যাক্সিনের প্রতি আকৃষ্ট হয় সে কারনেই ভাইরাস পাসের পরিকল্পনা নেয়া হয়েছে। এ পর্যন্ত ফ্রান্সের প্রায় ৫৪ শতাংম মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ