spot_img

লেকহেড গ্রামার স্কুল খোলার রায় স্থগিত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী রবিবার ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার হাইকোর্ট এক আদেশে স্কুলটির দুটি শাখা খুলে দেয়ার নির্দেশ দেয়। এরপর নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে আজ বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।রিটকারীদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।

চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “রোববারই আপিলে এর শুনানি হতে পারে।”

জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়াসহ কয়েকটি অভিযোগে গত ৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ দেয়।

ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী পরদিন ওই স্কুলে গিয়ে সিলগালা করে দেন। সেদিন তিনি বলেন, স্কুলটি কোনো ধরনের কার্যক্রম চালালে তা শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হবে।

ওই স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং ১২ শিক্ষার্থীর অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টে যায়।

তাদের দুটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ গত ৯ নভেম্বর রুল জারি করে।এরই ধারাবাহিকতায় ওই রুলের শুনানি শেষে মঙ্গলবার রায় দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ