spot_img

লক্ষ্মীপুরে বাস চাপায় পিতা-পুত্রসহ ৪ জন নিহত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ সেপ্টেম্বর, ২০১৭ ।

জেলার মান্দারীতে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ, তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান এবং অটোরিকশা চালক মো. মমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহত তিনজনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সদর হাসপাতালে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। এ সময়ে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক মো. মোমিন মারা যায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহন ঘটনাস্থলে পৌঁছলে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং পরে আরও দু’জনের মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ৪ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ