spot_img

লকডাউনে আদালতের কার্যক্রম সংক্রান্ত সুপ্রিমকোর্টের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

চলমান কঠোর লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়াতে আদালত পরিচালনা বিষয়ে  ফের বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

এর আগে গত ৩০ জুন আদালত পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন। ঐ বিজ্ঞপ্তির কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে গতকাল ৭ জুলাই ফের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

করোনার প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে আগামী ১৪ জুলাই পর্যন্ত সব অধঃস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত গত ৩০ জুন জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনার কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী জেলা/মহানগরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১ জুলাই থেকে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করছেন। এন আই অ্যাক্টসহ যেসব মামলা বা আপিল করার ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে, সে সব মামলায় শারীরিক উপস্থিতিতে কোর্ট খোলার ৭ দিনের মধ্যে তামাদির মেয়াদ রয়েছে মর্মে গণ্য করা যাবে বলে নির্দেশনায় বলা হয়।

জরুরি প্রয়োজন ছাড়া আইনজীবী ও বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গনে অযথা না আসার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এছাড়াও সীমিত পরিসরে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা সংক্রান্ত গত ৩০ জুনের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনার কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।  বিচারপতিগন, আইনজীবীবৃন্দ, সহায়ক সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিগন নিজ নিজ বাসগৃহ থেকে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে সংযুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সে অনুযায়ী সুপ্রিমকোর্টের উভয় বিভাগে কার্যক্রম চলছে। এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেয়া আছে।

দেশে করোনা সংক্রমণ রোধকল্পে গত ১ জুলাই সকাল ৬টা থেকে সাত দিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়। এখন এ লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা।

অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া নিষেধ রয়েছে। বিনা কারণে বাড়ির বাইরে গেলেই আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ