spot_img

র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে জলদস্যু বাহিনী প্রধান নিহত

চট্টগ্রাম ব্যুরো , জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (২৫) ওরফে ল্যাংরা কামাল নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি,  নিহত আবুল কালাম একটি জলদস্যু বাহিনীর প্রধান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান,  একদল সন্ত্রাসী পলোগ্রাইন্ড মাঠে অস্ত্র কেনা-বেচার বৈঠক করছে-এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় জলদস্যু আবুল কালাম ওরফে ল্যাংরা কালামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ