রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নিষ্ঠুর নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইত্তেফাকুল উলামা শাখা ও মানবাধিকার কমিশন এই কর্মসূচির আয়োজন করে। গতকাল শুক্রবার দুপুরে কেন্দ্রীয় গোরস্থান মসজিদের সামনে ঢাকা-সরিষাবাড়ী মহা সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশে উলামা, বিভিন্ন মসজিদের ইমাম, মুসুল্লী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা মিয়ানমারে কর্তৃক রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ, শিশুদের উপর পাশবিক নির্যাতন, গণধর্ষন, অগ্নিসংযোগ ও গনহত্যা খুবই অমানবিক ও ন্যক্কারজনক এবং তা মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যা-নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় কেন্দ্রীয় গোরস্থান হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এডঃ বদরুদ্দোজা বাহাদুর, সরিষাবাড়ী টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ মালেক, এডঃ জহুরুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুর কবীর তালুকদার শামীম. সরিষাবাড়ী উপজেলা শাখার মানবধিকার সংস্থার সভাপতি আলহাজ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


























